কুলাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

কুলাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি নাদেল

  • বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

Manual2 Ad Code
এইবেলা কুলাউড়া :: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ঝড় ও বৃষ্টিপাতে মৌলভীবাজারের কুলাউড়ায় গোগালি ছড়ার বাঁধ ও খালের পাড় ভেঙে বিভিন্ন এলাকার আবাদকৃত জমি প্লাবিত  হয়। বানের পানিতে তলিয়ে যায় অনেক পুকুর ও ফিশারী।
বৃহস্পতিবার  (৩০ মে) দুপুরে  উপজেলার সদর ও জয়চন্ডী  ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন কুলাউড়া আসনের সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সরেজমিনে পরিদর্শন করে এমপি নাদেল বলেন, ভারীবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে কুলাউড়ায় কয়েকটি ইউনিয়নের  অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে পরিদর্শন করেছি এবং খুব তাড়াতাড়ি রাস্তাগুলি মেরামত করে  জনগণের চলাচলের উপযোগী করা হবে। উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করে, জনগণের চলাচল স্বাভাবিক করার জন্য আমরা কাজ করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে তাদেরকেও প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী,
জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আতিকুর রহমান আতিক,  ইউপি সদস্য ফজলুল আউয়াল, রাজু আহমদ, সেবি বেগম প্রমুখ।
উল্লেখ্য, ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে ২৬ মে (রোববার) রাত থেকে বৃষ্টি শুরু হয়। যারফলে পাহাড়ি ঢলে ছড়া, খাল ও নদী গুলোতে তীব্র স্রোতে পানি নামতে থাকে। নদীর পাড় ও অনেক রাস্তা ভেঙে উপজেলার জয়চন্ডী, সদর, রাউৎগাও ইউনিয়নের অর্ধশতাধিক এলাকা প্লাবিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!