কুলাউড়ায় সড়কে পৃথক দূর্ঘটনায় নিহত ২ : আহত ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় সড়কে পৃথক দূর্ঘটনায় নিহত ২ : আহত ৫

  • রবিবার, ২ জুন, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজার-কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে (০২ জুন) রোববার সন্ধ্যা ৭টায় পৃথক দূর্ঘটনায় ২জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরি ঘাট এলাকায় ফ্রেশ কোম্পানীর একটি কার্ভাড ভ্যান ও সিএনজি অটোরিক্সাকে মুখোমুখি সংঘর্ষে ৩৩ বছর বয়সী অজ্ঞাতনাম যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া সিএনজি অটোরিক্স্রা যাত্রী জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমির উদ্দিন (২৪), কুচাই গ্রামের গোপাল (৪৬) ও শিলুয়া চা বাগানের কবিতা (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ২ যাত্রী আহত হয়েছেন।

Manual8 Ad Code

ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আহত সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ফারহানা জেরিন জানান।

Manual4 Ad Code

এদিকে একই সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে ব্রাহ্মণবাজার ইউনিয়নের আউলি নামক স্থানে একটি মরা গাছ উপছে পড়ে আব্দুল মতিন (৩৫) নামক এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মতিন ব্রাহ্মণ বাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাজারের একজন ব্যবসায়ী।

২ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!