গণমাধ্যমে সংবাদ প্রকাশ-অবশেষে ভেঙ্গে ফেলা হল হেলে পড়া সেই গার্ডওয়াল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

গণমাধ্যমে সংবাদ প্রকাশ-অবশেষে ভেঙ্গে ফেলা হল হেলে পড়া সেই গার্ডওয়াল

  • শুক্রবার, ৭ জুন, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

অবশেষে ঠিকাদারি প্রতিষ্ঠান কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের দক্ষিণভাগ স্টেশনের হেলে পড়া প্ল্যাটফরমের গার্ডওয়াল গত শুক্রবার ভেঙ্গে ফেলেছে। ১ জুন ঠিকাদারের লোকজন হেলে পড়া গার্ডওয়ালটি ক্রেনে টেলে ও তারের রশিতে টেনে সোজা করে মাটি দিয়ে ঢেকে রাখে। এ নিয়ে রোববারের (২ জুন) বিভিন্ন দৈনিকে ‘কুলাউড়া-শাহবাজপুর রেলপথ স্থাপন প্রকল্প-আবারও হেলে পড়ল প্ল্যাটফরমের গার্ডওয়াল’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি পূর্বাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলমন্ত্রণালয়ের নজরে আসে। আর তখনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের টনক নড়ে। এরপর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কালিন্দ রেল নির্মাণ’ এর প্রকল্প পরিচালক গার্ডওয়ালটি মেরামত করতে শুক্রবার শ্রমিক লাগিয়ে অভিনব কায়দায় মেরামত করা অংশ ভেঙ্গে ফেলেন।

জানা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন দক্ষিণভাগ রেল স্টেশনের প্ল্যাটফরমের ১০ ইঞ্চি গাঁথুনির গার্ডওয়ালের দক্ষিণ-পূর্বদিকের প্রায় ৩০ মিটার স্থান সম্প্রতি হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। শাক দিয়ে মাছ ঢাকার মতো ঠিকাদারি প্রতিষ্ঠান তা যথাযথভাবে মেরামতের উদ্যোগ না নিয়ে দেওয়ালের হেলে পড়া অংশে বাঁশের ঢিক, ক্রেনে টেলে ও তারের রশিতে টেনে সোজা করে মাটি দিয়ে ঢেকে ফেলে। এমন অভিনব কাজকারবার দেখে স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। স্থানীয় লোকজন অভিযোগ করেন কাজের অনিয়মে দেওয়ালটি হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। তা সঠিকভাবে সংশোধন না করে ঢেকে ফেলা হয়। এতে পরবর্তীতে বড়ধরণের দুর্ঘটনা ঘটার ও সরকারের লাখ লাখ টাকা গচ্চা যাওয়ার আশংকা রয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিতর্কিত মেরামত কাজের দেওয়ালটি ভেঙ্গে ফেলায় তারা বেশ খুশি। তবে তারা আংশিক নয় পুরো গার্ডওয়ালটি ভেঙ্গে ফেলে নতুন করে নির্মাণের দাবি জানান। এর আগে ২০২২ সালে একই প্ল্যাটফরমের পশ্চিমের অংশ কাজের অনিয়মে ভেঙ্গে পড়ে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান ভারিবর্ষণে ধ্বসে পড়ার দোহাই দিয়ে তা ভেঙ্গে ফেলে নতুনভাবে নির্মাণ করেছিল।

Manual4 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত ১ জুন ক্রেন ও তারের রশিতে টেনে সোজা করা গার্ডওয়ালটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভেঙ্গে ফেলছে। হেলে পড়া ও ফাটল দেখা দেওয়া দেওয়াল ভেঙ্গে ফেলে নতুন করে নির্মাণ করা ছাড়া কোনো বিকল্প নেই। সেখানে কেন টেলে সোজা করে মাটি চাপা দেওয়া হলো জানতে চাইলে শ্রমিকরা জানান, স্যারেরা যখন যা বলেন, আমাদের তাই করতে হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!