কুলাউড়ার বরমচালে শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ার বরমচালে শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

  • শুক্রবার, ১৪ জুন, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ১০ বছরের এক শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে ৩ দফা হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। থানায় মামলা করায় শিশুর পিতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে হামলাকারীরা। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ বিষয়টি নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা, গত ৭ জুন বরমচাল ইউনিয়নের মাধবপুর হাজীবাড়ীর যৌথ পুকুর থেকে রুবেল আহমদের ১০ বছরের শিশু ফাহমিদ মিয়া বাড়ির যৌথ মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার অপরাধে পার্শ্ববর্তী বাড়ির শায়েস্তা মিয়ার ছেলে শাওন মিয়া শিশুুটিকে মারপিট করেন। শিশুর কান্নার আওয়াজ শুনে তার মা ফাহিমা বেগম ও বাবা রুবেল আহমদ এগিয়ে এলে শাওন মিয়াও তার সহযোগি সোনা মিয়ার ছেলে এমু মিয়া (৩২) ও আলমগীর মিয়ার ছেলে রাফি মিয়া (২০) দেশী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালান। হামলাকারীরা শিশুটির মা ফাহিমা বেগমকে বেদম মারপিট ও শ্লীলতাহানী করেন। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

Manual8 Ad Code

হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ১০ জুন ফাহিমা বেগম বাদি হয়ে এঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা (নং ০৬ তারিখ ১০/০৬/২০২৪) দায়ের করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন রাতে তাদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর চালায়। স্থানীয় লোকজন এসে হামলাকারীদের নিবৃত করেন। পরে পুলিশও ঘটনাস্থল পরিদর্শণ করে।

এদিকে মামলা দায়েরের পর থেকে আসামীরা প্রতিদিন প্রকাশ্যে রুবেল আহমদকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ঘটনার পর বরমচাল ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও বিষয়টি নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছেন বলে নিশ্চিত করেন।

Manual3 Ad Code

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কেউ হুমকি ধামকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!