কুলাউড়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

  • শুক্রবার, ১৪ জুন, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশায় পানিতে ডুবে  শুক্রবার ১৪ জুন রাত আটটায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা আক্তার (৬) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা বেগম (৪) এই দুই শিশু কন্যা শুক্রবার সন্ধ্যায় রাজার দীঘির পারে খেলা করছিলো। হঠাৎ একজন পানিতে পড়ে গেলে অপর জন তাকে তোলার জন্য নেমে গেলে দুই শিশু দীঘির গভীরে তলিয়ে যায়।

Manual2 Ad Code

পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি শুরু করলে দীঘির পাশে তাদের জুতা দেখতে পান। এরপর তারা পানিতে নেমে খোঁজ করলে শিশু দুটির লাশ দীঘি থেকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন।

Manual2 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!