কুলাউড়ায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক

  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।  বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করেন। এসময় আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের খোঁজখবর নেন এবং তাদেরকে খাদ্য সহায়তা করেন।

জানা গেছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় কুলাউড়া উপজেলায় ২৪ টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ৪৩০টি পরিবার আশ্রয় নিয়েছেন। অন্যদিকে  টানা বৃষ্টিতে টিলা ধ্বসে পড়ার আশঙ্কায় পাহাড়ের পাদদেশ ঝুঁকি নিয়ে বসবসাকারী পরিবারকে নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে উপজেলার ভুকশিমইল, জয়চন্ডী, কাদিপুর, ব্রাহ্মণবাজার, বরমচাল, ভাটেরা, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের বিভিন্ন বাড়িতে পানি উঠেছে। এতে উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে ঠিকতে না পেরে অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছেন। এছাড়াও উপজেলা শহরের সাথে যোগাযোগের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তা পানিতে তলিয়ে গেছে।

Manual5 Ad Code

এদিকে পানিবন্দি মানুষদের খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু মোহাম্মদসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ।  এসময় তাঁরা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রিত লোকজনের খোঁজখবর নেন এবং তাদের খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।

Manual1 Ad Code

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, জেলার ৭ টি উপজেলার মধ্যে পৌরসভাসহ ৪৭ টি ইউনিয়ন বন্যা কবলিত। এসব ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষ পানি বন্দি রয়েছেন। বন্যা কবলিত এলাকায় ২০৫ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয়িত লোকজনকে শুঁকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!