কমলগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে হিমেল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (০৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামে নিজ বসত ঘরে বিষপান করে তিনি আত্মহত্যা করেন। নিহত যুবক রামপাশা গ্রামের খুদুর মিয়ার ছেলে।

Manual7 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সে মানসিক রোগে ভোগছিল। পারিবারের সকলের অজান্তে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

কমলগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা বিষপানে যুবকের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপানে নিহত হিমেল মিয়া দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী চলে যায় বাপের বাড়ি। তারপর থেকে সমস্যা আরও বাড়তে থাকে। পরিবারের সকল সদস্যদের মারধর করা শুরু করে। তারা সবাই তার ভয়ে পাশ্ববর্তী ঘরে আশ্রয় নিত। সকালে সবার অগোচরে বিষপানে আত্মহত্যা করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিষপানে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!