ভারতের মুম্বাইয়ে ছেঁড়া জিন্স-টি শার্টসহ খোলামেলা পোশাক নিষিদ্ধ ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

ভারতের মুম্বাইয়ে ছেঁড়া জিন্স-টি শার্টসহ খোলামেলা পোশাক নিষিদ্ধ !

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪

Manual7 Ad Code

এবে ডেস্ক :: ভারতের মুম্বাইয়ে এবার ছেঁড়া জিন্স-টি শার্ট বা যে কোনো ধরনের খোলামেলা পোশাক নিষিদ্ধ করলো একটি কলেজ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়েছে নতুন ড্রেস কোড। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের চেম্বুরের আচার্য ও মারাঠে কলেজে।

গত ২৭ জুন কলেজের পক্ষ থেকে ‘ড্রেস কোড অ্যান্ড আদার রুলস’ নামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আর সেখানে স্পষ্টভাবে লেখা হয় কলেজের মধ্যে পরা যাবে না ছেঁড়া জিন্স, খোলামেলা পোশাক ও টি শার্ট।

Manual5 Ad Code

কলেজের বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ ড. বিদ্যাগৌরী লেলে সই করা নোটিশে বলা হয়েছে, ক্যাম্পাসে থাকাকালীন শিক্ষার্থীদের ফর্মাল ড্রেস পড়তে হবে। তারা হাফ-শার্ট বা ফুল-শার্ট ও ট্রাউজার্স পরতে পারে।

মেয়েরা যে কোনো ইন্ডিয়ান বা ওয়েস্ট্রান আউফিট পড়তে পারবে। কিন্তু কোনো ধর্মীয় পোশাক পরা যাবে না।

Manual2 Ad Code

কিছু শিক্ষার্থী জানিয়েছেন, কলেজের নতুন নিয়ম সম্পর্কে তারা অবগত নন। ফলে তারা কলেজে প্রবেশ করতে পারছেন না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews