কুলাউড়ায় ৬ ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ১০৩ নেতার নামে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় ৬ ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ১০৩ নেতার নামে মামলা

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামীলীগ সমর্থক ৬ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ সভাপতি সফি আহমদ সলমান, যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র সিপার উদ্দিনসহ ১০৩ নেতাদের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা দেওয়া হয়েছে আরও ৮০ জনকে।

Manual1 Ad Code

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার দায়ে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। তবে এসব মামলায় এখনও কোন আসামী গ্রেফতার হয়নি।

জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুলাউড়া চৌমুহনী চত্বরে মিছিলে হামলা চালানোর অভিযোগে মামলা (নং ১১ তারিখ ২৩/০৮/২৪) দায়ের করেন উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আবুল ফাত্তাহ ফাহিম (২৮)।

এই মামলায় প্রধান আসামী করা হয় কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদকে।

মামলায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ ২০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামী করা হয়।

এদিকে গত ২৪ জুলাই শহরের মিলিপ্লাজার সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কাদিপুর গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র পারভেজ মিয়া (২৫) বাদি হয়ে কুলাউড়া থানায় বিষ্ফোরক দ্রবাদী আইনে একটি মামলা (নং ১২ তারিখ ২৪/০৮/২৪) দায়ের করেন।

মামলায় প্রধান আসামী করা হয় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

Manual6 Ad Code

এছাড়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান, পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বখস, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন ও কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদসহ ৮৩ জনের নামোল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামী করা হয়।

Manual7 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এসব মামলায় এখনও কোন আসামী গ্রেফতার করা হয়নি। আসামী গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!