নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ওসমানীনগরে মানবন্ধনে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ওসমানীনগরে মানবন্ধনে

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগরে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ওসমানীনগর উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার সিলেট- ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটর সাইকেল, পিকআপ বাস ট্রাক যোগে করে মিছিলসহকারী মানববন্ধনে যোগদান করেন। মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাবুল হোসেন আহবাবের সঞ্চালনায় বক্তব্য সমাবেশে রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফকরুল ইসলাম ফারুক, আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ মো: ফখর উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ সভাপতি আব্দুর রূপ আব্দুল, সাংগঠনিক সম্পাদ রায়হান আহমদ, উপজেলা যুবদল নেতা তাজুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, আবুল কালাম, সাইফুল ইসলাম, ছালিক মিয়া, কবির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, কৃষক দলের সভাপতি বকুল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ। সমাবেশে বক্তারা বলেন, আয়নাঘর থেকে অনেক লোক বেরিয়ে আসলেও কিন্তু এখনও আমাদের নেতা এম ইলিয়াস আলী ফিরে আসেননি। এম ইলিয়াস আলীর এখন পর্যন্ত কোনো সন্ধানও পাওয়া যায়নি। আমাদের মূল উদ্দেশ্য এবং দাবি হলো এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া। এম ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে একটি সুশৃঙ্খলা নিয়মতন্ত্রীক অবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে হবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবী অচিরেই আমাদের সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী সুস্থ্য অবস্থায় ফেরত পেতে ব্যবস্থা গ্রহন করুন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!