কুলাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আহত ৩

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের (২৬ আগস্ট) সোমবার র্পূর্ববিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় ৩জন আহত হয়েছেন। এব্যাপারে কুলাউড়া থানায় মামলা দায়ের হলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাজিদ মিয়া (৫৯)কে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে তুলাপুর গ্রামের সুনা মিয়ার ছেলে রাসেল আহমদ (৩০), মুত আব্দুল মজিদের ছেলে গনি মিয়া (৩৬) ও আব্দুল হান্নান (৩৪) মৃত কনা মিয়ার ছেলে চান মিয়া (৫৫), আব্দুল হামিদ দুলা (৫০) ও সুনা মিয়া (৫৮), মেন্দি মিয়া ছেলে রাহী আহমদ (২১) ও রাজু মিয়া (২৫), চান মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (২২),ম কনাই মিয়ার ছেলে বাজিদ (৫৯), সুনা মিয়ার মেয়ে লিপি বেগম (৩৪), মেন্দি মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৪২) বাজিদ মিয়ার ছেলে হিরন আহমদ ও আব্দুল হামিদ দুলার স্ত্রী স্বপ্ন বেগম (৪৮) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজাদ আহমদে (৪৩) উপর হামলা চালায়। আজাদ আহমদের চিৎকারে এগিয়ে এলে ছালেক মিয়া (৩৬) ও রাজা মিয়া (৪১) সন্ত্রাসীদের হামলা আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাকালে ভর্তি করেন। আহতদের মধ্যে আজাদ মিয়ার মাথায় পিঠে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

এঘটনার আজাদ আহমদের ভাই অলীদ আহমদ বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১৫ তারিখ তারিখ ২৬/০৮/২৪) দায়ের করেন।

Manual6 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!