কুলাউড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে ২৮ আগস্ট বুধবার (মঙ্গলবার দিবাগত রাত) গভীর রাত আনুমানিক ৩টায় এলাকাবাসীর গণপিটুনিতে জায়েদ মিয়া (২৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জায়েদ উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার পুত্র।

Manual8 Ad Code

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের একটি কেজি স্কুলের ফ্যান চুরির ঘটনায় জায়েদ মিয়াকে আটক করে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় জায়েদকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত জায়েদ মিয়ার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগে এবং চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গণপিটুনিতে জায়েদ মিয়ার মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে হত্যা মামলা দায়ের হবে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!