ওসমানীনগরে পরিত্যক্ত ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে পরিত্যক্ত ট্যাংক থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে নিখোঁজের ৪ দিন পর আব্দুল জলিল (৪৬) নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৮ আগস্ট বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত আবরুছ মেম্বারের বাড়ির একটি পরিত্যাক্ত সেফটিক ট্যাংক থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে ওসমানণীগর থানা পুলিশ। নিহত আব্দুল জলিল উপজেলার উছমানপুর ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামের মৃত জাহির উল্যার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকালে স্বর্ণ ক্রয় করতে নগদ দেড় লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল। সন্ধ্যার পর থেকে তার কোন খোঁজ খবর পায়নি পরিবায়। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় আব্দুল জলিলের স্বজনরা এই ওসমানীনগর থানায় সাধারণ ডায়রি করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেফটিক ট্যাংক থেকে আব্দুল জলিলের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেফটিক ট্যাংক থেকে আব্দুল জলিলের লাশটি উদ্ধার করে। আমাদের গ্রামের মানুষের দাবি নিরহ কোন ব্যাক্তি যাতে হয়রানী না হয় । ঘটনার সাথে যারা প্রকৃতভাবে জড়িত তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হউক।

Manual6 Ad Code

ওসমানীনগর থানার ওসি রাসেদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা

হয়েছে তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!