কুলাউড়ার কর্মধা ইউনিয়নে তালা : চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার কর্মধা ইউনিয়নে তালা : চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন

  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদের নানা অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর পদত্যাগের দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রজনতা। (০৪ সেপ্টেম্বর) বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় ছাত্র- জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে চেয়ারম্যান আজাদের অবিলম্বে পদত্যাগ ও কঠোর শাস্তির দাবী জানান তারা। পরে ছাত্র জনতা চেয়ারম্যানের কার্যালয় তালাবদ্ধ করে রাখেন এবং ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাঁর পদত্যাগের দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তব্য দেন সাহান আহমদ, আব্দুর রহমান তারেখ, আবু সালমান রাব্বি, আবু সাঈদ সোহান, রায়হান সাদিক, এনামুল হক, ছাদিক হোসেন, নাইম তানিম প্রমূখ।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, শুনেছি কিছু ছাত্র চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনেআন্দোলন করেছে। তাদের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!