কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল  বাস্তবায়ন কমিটির  উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার  (২০ সেপ্টেম্বর ) রাতে  হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহঃ) মাজার মসজিদে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মো. শাহজাহান আলমের  সঞ্চালনায়  স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী সাঈদুর রহমান সাঈদ। প্রধান অতিথির বক্তব্য দেন কাদিপুর ইউপি সদস্য  খায়রুল ইসলাম খসরু।
প্রবাসী সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন কাতার প্রবাসী মোঃ আব্দুল হান্নান, চিনু মিয়া, মাছুম আহমদ, কামরুল ইসলাম মনজুর, মিনহাজুল ইসলাম পাবেল, কাতার গমনকারী আমতৈল গ্রামের তরুণ ক্রিকেটার মামুনুর রশীদ প্রমূখ।
বক্তব্য দেন, হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল  বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ সজিব, ইমাদ উদ্দিন, মারজান।
এতে উপস্থিত ছিলেন সজিব,  মজিদ, ফারুক,  মারজান,শাফি,আরিব, সিয়াম, ছানি, সাফওয়ান, নাফিস, মাহদি, তাসিন, সাহাত।
বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক-অর্থনৈতিক মানোন্নয়নে প্রবাসীদের অপরিসীম ভূমিকা রয়েছে । প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।  তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংর্বধিত অতিথিরা বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভুলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না।
অনুষ্ঠানে  সংবর্ধিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে  দোয়া পরিচালনা করেন মিয়াজি বাড়ি পাঞ্জেগানা মসজিদের ইমাম  মাওলানা আব্দুল আহাদ রেনু । #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!