কুলাউড়ার রাউৎগাঁও ইউপি : প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার রাউৎগাঁও ইউপি : প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ

  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ৭ জন ইউপি সদস্যের। বিক্ষুব্দ সদস্যরা প্যানেল নির্বাচন বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২৯ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।

Manual8 Ad Code

ইউএনও বরাবরে সদস্যদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১২ জন সদস্যের উপস্থিতিতে একসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার আলোচ্যসূচিতে প্যানেল চেয়ারম্যান গঠন করার বিষয়টি উল্লেখ ছিলো না। পরিষদ গঠনের পর থেকে দাবিটি উপেক্ষিত ছিলো। কিন্তু ওইদিন উপস্থিত সকলের মতামত সাপেক্ষে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত হয়। তাৎক্ষনিক প্যানেল ১, ২ ও ৩ এর জন্য প্রার্থীতা ঘোষণা করা হয় এবং তড়িগড়ি করে ব্যালেট পেপার ছাপিয়ে সন্ধ্যার পর ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। তখন প্যানেল ১ প্রার্থী লুৎফুর রহমান শারীরিক অসুস্থতার কারনে একদিন সময় চান। চেয়ারম্যান তার এই দাবিটি গ্রহণ করেননি। সন্ধ্যায় ভোট শুরু হলে সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ফয়জুন নেছা ভোট প্রদান শেষে তারা প্যানেল ১ এর ব্যালেট পেপারে একই পদের দুই প্রার্থীকে ভোট দিয়েছেন বিষয়টি চেয়ারম্যান আকবর আলী সোহাগ ও প্রিজাইডিং অফিসার আব্দুল মুহিত চৌধুরী রিপনকে অবহিত করেন। এসময় তাদেরকে পুনরায় ব্যালেট পেপার দেওয়া হয় এবং তারা ভোট প্রদান করেন।

Manual5 Ad Code

ইউপি সদস্য লুৎফুর রহমান জানান, অসুস্থতার জন্য সময় চেয়েছিলাম, আমাকে একদিনেরও সময় দেওয়া হয়নি। আড়াই বছরে অনেকবার প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দাবি তুললেও চেয়ারম্যান কর্ণপাত করেন নি।

ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু জানান, পুনরায় ব্যালেট দেওয়ার কোন বিধান নাই। চেয়ারম্যান অনৈতিকভাবে কাজটি করেছেন। আমরা এই নির্বাচন বাতিলের দাবি জানাই।

Manual2 Ad Code

এ ব্যাপারে রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ পুনরায় ব্যালেট পেপার দেয়ার সত্যতা স্বীকার করে জানান, উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ব্যালেট পেপার দিয়েছি। কোন পক্ষপাতিত্ব হয়নি।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!