সহযোগী অধ্যাপক (গ্রেড-৪) পদে পদোন্নতি পেলেন কুলাউড়ার ডা. সাঈদ এনাম  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সহযোগী অধ্যাপক (গ্রেড-৪) পদে পদোন্নতি পেলেন কুলাউড়ার ডা. সাঈদ এনাম 

  • শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code
 
 
এইবেলা, কুলাউড়া ::: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে  ২৪ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশের খ্যাতিমান ব্রেইন স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাঈদ এনাম সহযোগী অধ্যাপক (গ্রেড-৪) পদে পদোন্নতি পেয়েছেন।
 
ডা. মোহাম্মদ সাঈদ এনাম কুলাউড়া জন্মগ্রহণ করেন। তিনি কুলাউড়ার প্রবীণ শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব আলহাজ্ব আব্দুল মুনিম সাহেবের কনিষ্ঠ পুত্র। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস ডিগ্রী লাভ করেন এবং পরে তিনি মানসিক রোগ বিষয়ে উচ্চতর এম ফিল ডিগ্রী অর্জন করেন। 
 
ডা. সাঈদ এনাম ২৪ তম বিসিএস এর একজন চৌকস কর্মকর্তা। ইতিপূর্বে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেভে কানাইঘাট ও সিলেটের দক্ষিন সুরমার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালে সরকার এই একাডেমিসিয়ান সাইকিয়াট্রিস্ট কে সহকারী অধ্যাপক পদোন্নতি দিয়ে সিলেট এম এ জি মেডিকেল কলেজে পদায়ন করে।
ডা. সাঈদ এনাম একজন গবেষক, সু লেখক। তিনি আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন এর একজন ইন্টারন্যাশনাল ফেলো এবং নিয়মিত আন্তর্জাতিক সেমিনারে গবেষণা উপস্থাপন করেন। গত ৩রা অক্টোবর ২০২৪ এ এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশ হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!