কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর ডুবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর ডুবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর জরিফ মিয়া ওরফে জরি মামুন (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাত নয়টায় উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া খাল থেকে তার লাশ উদ্ধার করে। তিনি ওই ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের বাসিন্দা ও মৃত আলী মামুনের ছেলে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, জরিফ মিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি বরমচাল ইউনিয়নের কালা মিয়ার বাজারে একটি ফার্মেসি থেকে ওষুধ আনতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি যাননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

Manual5 Ad Code

কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, নিখোঁজের দুই দিন পর শনিবার সন্ধ্যায় ইটাছড়া খালে বৃদ্ধ জরিফ মিয়ার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইরচার্জ  মো. গোলাম আপছার বলেন, নিহতের স্বজনরা আমাদের জানিয়েছে তিনি শ্বাসকষ্ট ও এলার্জিজনিত সমস্যায় ভূগছিলেন। ওষুধ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন। আইনী প্রক্রিয়া শেষেমৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!