নিটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিবেট প্রিমিয়ার লীগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের

নিটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিবেট প্রিমিয়ার লীগ

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code
মিঠুন দাস মিঠু, ক্যাম্পাস প্রতিনিধি :: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আগামী ১লা নভেম্বর নিটার ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ডিবেট প্রিমিয়ার লীগ (ডিপিএল)-২৪ এর যাত্রা শুরু হতে যাচ্ছে।
ডিপিএল -এ নির্বাচিত টিম সর্বমোট ১৪টি এবং উক্ত টিমগুলোতে অংশগ্রহণকারী মোট ৫৬জন সদস্য। ১৪টি টিমে ১জন করে মোট ১৪ জন ম্যানেজার হিসেবে রয়েছেন।
গত ১০ই জুলাই, ২০২৪ইং বিকেল ৪.৩০ মিনিটে ডিপিএল এর অকশন অনুষ্ঠিত হয়, প্রতিযোগীদের ৪ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিলো। দীর্ঘ দেড় ঘন্টার অকশন অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয় এবং প্রতিযোগীদের আগ্রহ ছিলো প্রশংসনীয়। অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিলো ২১০ টাকা, সর্বোচ্চ এ ভিত্তিমূল্যের বিতার্কিক নির্বাচিত হন তানজিদ মাহমুদ (টিম ওয়ারিয়র্স); এরপর ২০০ টাকার ভিত্তিমূল্যে বিতার্কিক ছিলেন সিফার হায়দার শিবিব (টিম চেকমেট) ও ১৮০ টাকার ভিত্তিমূল্যে বিতার্কিক ছিলেন অঙ্কিতা পোদ্দার (আইডিয়া ডমিনেটরস)।
ডিবেট প্রিমিয়ার লীগ (ডিপিএল) এ মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে নিটার সাংবাদিক সমিতি (নিসাস), ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি (এনএফপিএস) এবং শুভেচ্ছা অনুমোদনে থাকছে নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব।
বহুল কাঙ্ক্ষিত এই প্রতিযোগিতায় সকলের কৌতূহল এবং আকর্ষণ প্রশংসনীয়। শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম হিসেবে বিতর্কে অংশ নিতে পেরে আনন্দিত এবং ডিবেট প্রিমিয়ার লীগ সফল ও উত্তেজনাপূর্ণভাবে সমাপ্ত হবে বলে তারা আশাবাদী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!