কুলাউড়ায় প্রবাসী শিক্ষানুরাগী সাজ্জাদ মুন্নার উপর মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় প্রবাসী শিক্ষানুরাগী সাজ্জাদ মুন্নার উপর মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের এক ইউরোপ প্রবাসীর শিক্ষানুরাগী ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ অক্টোবর সোমবার স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিরা গুলজান একাডেমি এন্ড জুরিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদ হোসেন মুন্নার উপর আওয়ামী লীগ নেতা ও ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম একাধিক মিথ্যা মামলা ও হামলা চালিয়েছেন। জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে হামলা ও মামলা করা হয়। এর প্রতিবাদে হিরা গুলজান একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

Manual3 Ad Code

প্রতিষ্ঠান প্রধান মো: এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিলাগুলজার একাডেমী এন্ড জুনিয়র হাইস্কুলের প্রতিষ্টাতা পরিচালক ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না, প্রতিষ্ঠাকালীন শিক্ষক সামসুদ্দিন, প্রতিষ্ঠাকালীন সহকারি প্রধান শিক্ষক রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী লিংকন, নাহিদ ইসলাম, ইব্রাহিম আলী, জাকির আহমদ, ছয়ফুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা বলেন, প্রবাসী সাজ্জাদ মুন্না একজন শিক্ষানুরাগী ব্যক্তি। তাকে জড়িয়ে যেসব মামলা করা হয়েছে সবই উদ্দেশ্য প্রনোদিত। মামলা ও হামলাকারী একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা। মামলাবাজ এই আওয়ামী লীগ নেতাকে অবিলম্বে গ্রেফতার আর সাজ্জাদ মুন্নার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!