কুলাউড়া জয়চন্ডীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিলন বৈদ্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়া জয়চন্ডীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মিলন বৈদ্য

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মিলন বৈদ্য। পরিষদের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।

Manual1 Ad Code

জানা যায়, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে গত ৯ নভেম্বর রাতে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুবকে আটক করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এরপর থেকেই চেয়ারম্যান না থাকায় সেবা বঞ্চিত হন ইউনিয়নের লোকজন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেন পরিষদের নারী ও পুরুষ সদস্যরা। উক্ত বৈঠকে পরিষদের ১০ জন সদস্য প্যানেল চেয়ারম্যান-১ ফজলুল আউয়ালের প্রতি অনাস্থা প্রকাশ করেন।

Manual4 Ad Code


পরবর্তীতে ১৯ নভেম্বর আবারও বৈঠকে বসেন পরিষদের ১০ জন সদস্য। ওই বৈঠকে ৯নং ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল এবং ৭নং ওয়ার্ড সদস্য আজমল আলী উপস্থিত হননি। তাই উপস্থিত ১০ জন সদস্যের ঐক্যমতে ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মিলন বৈদ্যকে জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

Manual7 Ad Code

দায়িত্বগ্রহণের পর ইউনিয়নের উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করে এক প্রতিক্রিয়ায় মিলন বৈদ্য বলেন, ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। তিনি পরিষদের সকল সদস্যের মতামত নিয়েই ইউনিয়ন পরিচালনা করার প্রত্যায় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!