বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃত্তির পুরস্কারের অর্থায়ন করেন দুবাই প্রবাসি ব্যবসায়ি নজরুল ইসলাম। ওই দিন বিকেলে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন কিন্ডারগার্টেনসহ ৮২টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৫ জনকে ট্যালেন্টপুল বৃত্তি মেধানুসারে প্রথম জনকে ১০ হাজার টাকা, দ্বিতীয়জনকে ৮ হাজার, তৃতীয়জনকে ৭ হাজার, চতুর্থ জনকে ৬ হাজার ও পঞ্চম স্থান অর্জনকারিকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। এছাড়া সকল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও বৃত্তি স্মারক প্রদান করা হয়। এতে দুবাই প্রবাসি ব্যবসায়ি ও শিক্ষানুরাগি নজরুল ইসলামের প্রায় ১ লক্ষ টাকা ব্যয় হয়ে।

Manual3 Ad Code

বৃত্তি পরীক্ষা পরিচালনা করেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এমরান হোসেন নামুন। হল সুপারের দায়িত্বে ছিলেন বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম।

Manual6 Ad Code

কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সভাপতিত্বে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রধান শিক্ষক ছয়ফুল হকের সঞ্চালনায় বৃত্তির পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক, উপজেলা জামায়াতের নায়বে আমীর ফয়ছল আহমদ, দক্ষিণভাগ উওর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ উওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক দুবাই প্রবাসি নজরুল ইসলাম, ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যায়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষিকা সঞ্চিতা শর্মাকে সম্মানা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews