কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বনগাও-২ গ্রামে ১৬ টি পরিবারের চলাচলের একটি রাস্তা জোরপূর্বক জবরদখলকালে বাঁধা দেয়ায় সোমবার ২৫ নভেম্বর সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন।

লিখিত এজাহার থেকে জানা যায়, উপজেলার বনগাও-২ গ্রামের একটি মালিকানাধীন রাস্তা দিয়ে দীর্ঘ ৪০-৫০ বছর থেকে চলাচল করে আসছেন ১৬ টি পরিবারের শতাধিক নারী-পুরুষ । ১৬ টি পরিবারের স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা উক্ত মালিকানাধীন রাস্তা ব্যবহার করে আসলেও গত বছর খানেক পূর্বে আকুল মিয়ার দোহাই দিয়ে নিরঞ্জন কালোয়ার, ফয়ছল মিয়াগংরা উক্ত রাস্তাটি জবর দখল করে ফেলে। পরে এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করলে তিনি গত ৩ মাস পূর্বে রাস্তাটি তাদের কবল থেকে উদ্ধার করে ১৬ টি পরিবারের চলাচলের সুযোগ করে দেন। কিন্তু সোমবার বিকেল ২ টার দিকে ফয়ছল মিয়া (২৫), অরুন কালোয়ার (৪০), নিরঞ্জন কালোয়ার (৬০), আকুল মিয়া (৬৫)সহ ৬-৭ জন দেশীয় অস্ত্রসহকারে নিরীহ পুরুষ-মহিলাকে আক্রমন করে রাস্তা দখলের চেষ্টা চালায়।

Manual1 Ad Code

এসময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহতরা হলেন পারভীন বেগম (৫০), মমতা বেগম (৫২), নেহার বেগম (৪৫), হেকিম মিয়া (৫৮), রাজিয়া বেগম (৩৫), ছালেখা বেগম (৪০) ও পারুল বেগম (২৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

Manual8 Ad Code

এ ঘটনায় রেহানা বেগম বাদি হয়ে ৫জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Manual5 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই হাজেরা বেগম জানান, আহতরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!