সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাত বারের নির্বাচিত আওয়ামীলীগের দলীয় সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে তাকে পুলিশ পাহারায় ঢাকা থেকে মৌলভীবাজার পাঠানো হয়।

মৌলভীবাজা জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর বুধবার মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হবে।

Manual6 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৯ অক্টোবর রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে আব্দুস শহীদকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরপর কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে টানা সাত বার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন আব্দুস শহীদ।

Manual7 Ad Code

১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন তিনি। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Manual8 Ad Code

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের ছোট ভাই কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। তিনি বর্তমানে মৌলভীবাজার জেলা কারাগারে আছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews