কুলাউড়ায় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা : প্রধান শিক্ষক শ্রীঘরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা : প্রধান শিক্ষক শ্রীঘরে

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২৬ নভেম্বর মঙ্গলবার এক স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক কেশক লাল বারৈকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন অভিভাবকরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই শিক্ষার্থীর মায়ের করা অভিযোগে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার কর্মধার মুরইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব রাম বারৈর বিরুদ্ধে বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুরইছড়া চা বাগানের বাংলোতে ৩ ঘন্টা আটকে রাখেন ক্ষুব্ধ অভিভাবকরা। এসময় অভিভাবকরা উক্ত প্রধান শিক্ষককে গনধোলাই দেন। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার ঘটনাস্থল যান এবং ওই শিক্ষককে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। রাতে শিক্ষার্থীর মা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার জানান, জনতার রোষানল থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়। শিক্ষার্থীর পরিবারের লোকজন অভিযোগ দিলে তাকে আদালতে সোপর্দ  করা হয়েছে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!