আইনজীবী সাইফুল হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে নিটারে বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

আইনজীবী সাইফুল হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে নিটারে বিক্ষোভ মিছিল

  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এ গত (২৭শে নভেম্বর, ২০২৪ইং) রোজ বুধবার রাত আনুমানিক ১ঘটিকায় নিটার ক্যাম্পাসে চট্টগ্রামের সন্ত্রাসী হামলার প্রতিবাদে, আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে নিটারের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি নিটার ক্যাম্পাস থেকে শুরু হয়ে মেইন গেইট সংলগ্ন এলাকায় পৌঁছে এবং শিক্ষার্থীরা সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান নিয়ে আবার ক্যাম্পাসে ফিরে যায়। মিছিলে শিক্ষার্থীরা সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানায় এবং ইসকন নিষিদ্ধের দাবি তুলে ধরেন।
বেলা ১১ টায় পুনরায় কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা এবং নিটারের শিক্ষকগণ-সহ কর্মকর্তা, কর্মচারীরাও উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলে নিটারিয়ানরা “দিল্লি না ঢাকা, ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী” ইত্যাদি স্লোগানে প্রতিবাদ করে এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায়।
মিছিল নিটারের মূল ফটকে পৌঁছানোর পর নিটারের  শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ বক্তব্য উপস্থাপন করেন এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!