কুলাউড়ায় ২৭ প্রতিবন্ধি পেল হুইল চেয়ার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ২৭ প্রতিবন্ধি পেল হুইল চেয়ার

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা. কুলাউড়া :: প্রবাসীদের অর্থায়নে ও কুলাউড়াস্থ ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে ২৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 0১ ডিসেম্বর (রোববার) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সংগঠক মেহেদী হাসান খালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ঠিকানা ফাউন্ডেশনের অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি স্বপন কুমার দেব , বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক আলাউদ্দিন কবির ও এ কে এম জাবের, ব্যবসায়ী আব্দুল হাকিম নভেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শামীম আহমদ, নাহিদ, লিংকন প্রমূখ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রতিবন্ধীদের শুধু প্রতিবন্ধী ভাবলেই চলবে না। তাদের সমাজের মূল ধারার সাথে যত বেশি সম্পৃক্ত করা যায় এতে তারা পরিবার ও সমাজে বোঝা হিসাবে থাকবে না। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও প্রবাসীরা সমাজের কল্যাণকর কাজে এগিয়ে আসায় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!