কুলাউড়ার ব্রাহ্মণবাজারে পূবালী ব্যাংকের নতুন ভবনে যাত্রা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার ব্রাহ্মণবাজারে পূবালী ব্যাংকের নতুন ভবনে যাত্রা শুরু

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে পূবালী ব্যাংকের নতুন ভবন স্থানান্তরের শুভ উদ্বোধন হয়েছে। ৫ ডিসেম্বর সকালে ব্রাহ্মণবাজারের গুলজার রশিদ প্লাজায় ব্যাংকের নতুন ভবনের দ্বারন্মোচন করেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।

Manual1 Ad Code

এছাড়াও ওইদিন পূবালী ব্যাংকে নতুন ইসলামী ব্যাংক কর্নার উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাজার পূবালী ব্যাংকের ডেপুটি জুনিয়র কর্মকর্তা মোঃ শামছুদ্দীনের সঞ্চালনায় ও ব্যবস্থাপক মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অঞ্চলের প্রধান উপ মহাব্যবস্থাপক মোঃ মুশফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ছরওয়ার আলম।

Manual4 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহাজালাল, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, ব্যবসায়ী আফতাব মিয়া, সারোয়ার আলম বেলাল, দেবেন্দ্র চন্দ্র দেবুল, হিংগাজিয়া মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মনাফ প্রমূখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ ইউসুফ।
উল্লেখ্য, পূবালী ব্যাংক পুরাতন ভবন ছেড়ে নতুন ভবনের কার্যক্রম ১ ডিসেম্বর শুরু করেছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!