বড়লেখায় গাজিটেকা ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বড়লেখায় গাজিটেকা ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন

  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় গাজিটেকা ফুটবল ক্লাবের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রাত ৮টায় স্থানীয় একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তাসহ শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বৃহত্তর গাজিটেকা ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ক্লাব শুধু একটি খেলার সংগঠন নয়; বরং এটি এলাকার যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুশৃঙ্খল ও ইতিবাচক পথে পরিচালিত করবে।

Manual6 Ad Code

ক্রীড়াপ্রেমি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান। সুমন আহমদের সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানের সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা মেরিটোরিয়াস ক্রিকেট একাডেমির সভাপতি জাহেদ আহমদ, সাবেক উপজেলা ফুটবল দলের আহব্বায়ক আমিনুল ইসলাম, গাজিটেকা ফুটবল ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, আমির উদ্দিন, শামিম আহমদ, শাকিল আহমেদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!