কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

কুলাউড়া পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধিঃ

Manual7 Ad Code

কুলাউড়া পৌরসভা আয়োজিত ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৪শে ডিসেম্বর মঙ্গলবার কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি  উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভা এলাকার সকল কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারীর মধ্যে ৫ম শ্রেণির ১২৩ জন ও ৮ম শ্রেণির ৬৩ জন।
মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন  করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরদিন্দু রায়, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন, কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস প্রমূখ।

উল্লেখ্য ২০২২ সাল থেকে কুলাউড়া পৌরসভার ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে ব্যাপক সাড়া পড়ে। সেই ধারাবাহিকতায় এটি ৩য় মেধাবৃত্তি পরীক্ষা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!