কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (0২ জানুয়ারি) রাত ৮টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন।

Manual3 Ad Code

এসময় কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানকে আহবায়ক, আনোয়ার হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো: আবুল হোসেনকে যুগ্ম আহবায়ক করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন। অপরদিকে সোয়েব আহমদকে আহবায়ক, সারোয়ার শোকরানা নান্নাকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও প্রত্যুষ ধরকে যুগ্ম আহবায়ক করে পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি,কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, নাসের রহমান, আলহাজ¦ মজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews