কুলাউড়ার রবিরবাজারে রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র সম্পাদক তাহরীমকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার রবিরবাজারে রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র সম্পাদক তাহরীমকে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া :: ক্রীড়া, ভ্রাতৃত্ব ও সমাজসেবা ‘ধ্বংস নয়, সৃষ্টি সুখের উল্লাসেই আমরা তৎপর’ স্লোগানকে ধারণ করা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র সাধারণ সম্পাদক এম.আর তাহরীম এর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা ও ক্লাবের সাধারণ সভার আয়োজন করা হয়।
৮ জানুয়ারি রাতে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ি টি.এন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাইজিং স্টার ক্লাব কেন্দ্রিয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমদ।
রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আশফাক তানভীরের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাইজিং স্টার ক্লাব কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য সচিব তোফায়েল আহমদ ডালিম, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দেব, রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র প্রতিষ্ঠাকালিন সভাপতি এম মঈনুর ইসলাম মছলু, রাইজিং স্টার ক্লাব কুলাউড়া’র সিনিয়র সহ-সভাপতি আলমাছ পারভেছ তালুকদার।
অনুষ্টানে বক্তব্য দেন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র সিনিয়র সহ-সভাপতি শামসুল আজাদ সামছুদ্দীন ও সাবেক সাংগঠনিক সম্পাদক সুয়েব উদ্দিন জিল্লু, মু. আবু সফিয়ান, এডভোকেট সাইফুর রহমান, ডা. ইসমাইল হোসেন সাগর, খন্দকার আব্দুর রহিম টিপু, মো. তোফায়েল বেগ, মো. আরিফ উদ্দিন প্রমুখ।
অনুষ্টানে স্বদেশ আগমন উপলক্ষে ক্লাবের সম্পাদক এম.আর তাহরীমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় সংগঠনকে গতিশীল করতে মতামত দেন অতিথি ও ক্লাবের সদস্যরা। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!