নিটারে সরস্বতী পূজা আয়োজনের ব্যাপক তোড়জোড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নিটারে সরস্বতী পূজা আয়োজনের ব্যাপক তোড়জোড়

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

Manual7 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এ প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজা উদযাপনের জন্য প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের উদ্যোগে এবং শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সহযোগিতায় পূজা উদযাপনের সমস্ত আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।
আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) তারিখে নিটারের ক্যাম্পাসে এই পূজা অনুষ্ঠিত হবে। পূজার আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে এখনই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, চলছে প্রতিমা নির্মাণ, প্যান্ডেল সাজানো, এবং আলোকসজ্জার কাজের পূর্বপরিকল্পনা।
এবছরের পূজা উদযাপন কমিটির সদস্যদের সূত্রে জানা যায়, এবারের পূজায় বিশেষ আয়োজন হিসেবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা, সকল শিক্ষার্থীর জন্য  প্রসাদ বিতরণের ব্যবস্থা ও পূজার বিশেষ আরতি।
নিটারের দশম ব্যাচের শিক্ষার্থী সম্রাট ঘোষ মনে করেন, “সরস্বতী পূজা নিটারের সকল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য শুধু ধর্মীয় আয়োজনই নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য, এই পূজা আয়োজন সনাতন ধর্মাবলম্বী  শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের মেলবন্ধন ঘটায়।”
সনাতনী শিক্ষার্থীরা আশাবাদী, সকলের সহযোগিতায় এই পূজার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে এবং এটি নিটারের ইতিহাসে একটি স্মরণীয় পূজা উদযাপন হয়ে থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!