কমলগঞ্জে সিদ্দিকুর রহমান আপ্পান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে সিদ্দিকুর রহমান আপ্পান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নইনারপার এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত যুবদল নেতা সিদ্দিকুর রহমান আপ্পান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

Manual1 Ad Code

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি যুবদল নেত্ াএম, এ, ওয়াছিদ এর সভাপতিত্বে ও শাওন আহমেদ শাহীনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, বিএনপি নেতা সবুজুর রহমান সবুজ, নজরুল ইসলাম মনির, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নোমান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, আদমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার প্রমুখ।

Manual2 Ad Code

উদ্বোধনী খেলায় নছিরগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতি, কুলাউড়া ১-০ গোলে কুরমা লাল দল, কমলগঞ্জকে পরাজিত করে। টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) খেলাধুলার মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ যাতে মেধা বিকাশের সুযোগ লাভ করতে পারে, সে জন্য তরুণদের খেলাধুলায় উদ্ধুদ্ধ করার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!