নিটারে বিদ্যার দেবীর আরাধনায় প্রাণবন্ত আয়োজন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

নিটারে বিদ্যার দেবীর আরাধনায় প্রাণবন্ত আয়োজন

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

Manual1 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়। দিনব্যাপী এ আয়োজনে ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সোমবার (৩রা ফেব্রুয়ারি) সকাল ৮টায় পূজা অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করেন। এরপর ১০টায় অঞ্জলি প্রদান করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজনের প্রশংসা করেন। দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়, যেখানে শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সবাই অংশ নেন।
মধ্যাহ্নভোজ শেষে কিছুক্ষণ বিরতির পর শুরু হয় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, যার মধ্যে ছিল বালিশ খেলা, হাঁড়িভাঙা, মোমবাতি দৌড় ও লাঠিখেলা। খেলাধুলায় অংশগ্রহণকারীদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যায় আয়োজিত হয় আরতি অনুষ্ঠান। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নাটক, সংগীত ও বিভিন্ন সৃজনশীল পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের একপর্যায়ে রাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সবশেষে ঐতিহ্যবাহী ধুনুচি নৃত্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। সার্বিকভাবে, দিনটি ছিল আনন্দমুখর ও উৎসবমুখর, যা নিটার পরিবারকে আরও ঐক্যবদ্ধ করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!