মাহবুব রেজাকে শ্রম আদালতের বিশেষ কমিটির সদস্য নিয়োগ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মাহবুব রেজাকে শ্রম আদালতের বিশেষ কমিটির সদস্য নিয়োগ 

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code
বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :: আইনগত সহায়তা কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজাকে সিলেটের শ্রম আদালতের লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (শ্রম আদালতের কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলি ইত্যাদি) প্রবিধানমালা-২০১৬ এর ৩(২) অনুসারে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন সিলেটের শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নূরুল আলম মোহাম্মদ নিপু।পদাধিকারবলে এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন শ্রম আদালত, সিলেট এর চেয়ারম্যান।
এ কমিটি সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও প্রবিধানমালা অনুসারে শ্রম আদালতের চেয়ারম্যান (সিলেট) কর্তৃক অর্পিত সকল দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। উক্ত কমিটির মেয়াদ মনোনয়নের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর পর্যন্ত বলবৎ থাকবে।
উল্লেখ্য যে, মাহবুব রেজা বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন। শ্রীমঙ্গল শহরতলীর বিরাইপুরে তিনি বসবাস করেন। তার দাদা মরহুম আব্দুল্লাহ বানিয়াচংঙ্গী তৎকালীন অভিবক্ত ভারতবর্ষের আসাম প্রদেশের এমএলএ ছিলেন।
সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. মাহবুব রেজাকে শ্রম আদালতের লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য হিসেবে নিযুক্তি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!