কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে হতদরিদ্রের মধ্যে পোষাক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে হতদরিদ্রের মধ্যে পোষাক বিতরণ

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী অর্ধ-শতাধিক মানুষের মধ্যে পোষাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১৩ অক্টোবর টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠন ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি আরব প্রবাসী মোঃ সাহিদ আলীর যৌথ অর্থায়নে এই পোষাক বিতরণ করা হয়।

Manual6 Ad Code

পোষাক বিতরণ উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ শহীদ আলীর সভাপতিত্বে ও মাওলানা মোঃ ইব্রাহিম আলীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিক।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন বেসরকারী এনজিও সংস্থা ওয়াফের নির্বাহী পরিচালক আব্দুল মালিক, ডা. মো. কেরামত আলী, বাবু বীরেন্দ্র বৈদ্য, ইউপি সদস্য ফারুক আহমদ চৌধুরী, মোঃ শামছুদ্দিন, শামীম আহমদ, আব্দুল কুদ্দুস, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সহ-সভাপতি লুৎফুর রহমান, সদস্য সেলিম তালুকদার, শামীম আহমদ ও জুনাব আলী, আনকার হোসেন, আজমল আলী, নকুল কুমার সুত্রধর, জীবন আহমদ, মারজান আহমদ প্রমুখ।

উল্লেখ্য, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠন দীর্ঘদিন থেকে টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক মানসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!