কুলাউড়ায় বিএএফ শাহীন কলেজ অভিভাবক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ায় বিএএফ শাহীন কলেজ অভিভাবক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএএফ শাহীন কলেজ অভিভাবক ফোরামের আয়োজনে বুধবার (১৯ মার্চ) পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

অভিভাবক ফোরামের সদস্য আলাউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শমসেরনগরস্থ কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর উল্লাহ পিএসসি।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারী প্রধান শিক্ষক শারমিন রহমান, সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক ইশতিয়াক আহমদ চৌধুরী, সাদেকুর রহমান ও মোহাম্মদ তানভীরুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আমিনুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, অভিভাবক সুয়েবুর রহমান, সাহেদ, শিক্ষার্থী আবিদা আহমদ মাহা ও মাজহারীন মারিয়া প্রমুখ।

Manual6 Ad Code

বক্তব্যে তিনি শাহিন কলেজের কুলাউড়ার অভিভাবকদের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনকে স্বাগত জানিয়ে কলেজের উন্নয়ন ও কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখতে সুপরামর্শ আহবান করেন। সেইসাথে কলেজের সুনামের ধারাবাহিকতা রক্ষা ও ছাত্রদের সুশিক্ষায় গড়ে তুলতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews