কুলাউড়ায় বন্ধু সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

কুলাউড়ায় বন্ধু সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

Manual5 Ad Code

কুলাউড়া ::  কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২০১৩-১৪ ব্যাচের শিক্ষার্থীদের পরিচালিত বন্ধু সামাজিক সংগঠন রবিরবাজারের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

২১ মার্চ শুক্রবার বিকেলে লংলা আধুনিক ডিগ্রি কলেজ মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু সামাজিক সংগঠনের সদস্য রিমন আহমদ চৌধুরী। সংগঠনের উপদেষ্টা শিক্ষক কামরুল হাসান সামাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকোট আহমদ উর রহমান খান মুরাদ, লংলা কলেজের প্রভাষক আক্তার হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সংগঠনের সদস্য এম রুবেল আহমদ মুন্না, মো. ফরমুজ আহমদ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন্ধু সামাজিক সংগঠনের সদস্য মো. ফখরুল ইসলাম, জাহিদ ইসলাম, আবুল কালাম আজাদ, ইরফান আহমদ, ইমরান হোসেন রুবেল, মো. জয়নুল ইসলাম, সাজু আহমদ, রুহুল আমিন, নুরুল ইসলাম।

Manual5 Ad Code

সংগঠনের সদস্যরা নিজেদের সংগৃহীত লক্ষাধিক টাকার ১০ ধরনের খাদ্য পণ্যের প্যাকেজ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। ##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!