ভূরুঙ্গামারীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ভূরুঙ্গামারীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫

Manual3 Ad Code
মো: বুলবুল ইসলাম,  কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকালে উপজেলার ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও সহযোগী সংগঠন দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি অন্যতম সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুস আলী। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুলসংখ্যক নেতা কর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইউনুস আলীর বলেন, অন্তর্বতীকালীন সরকারের আশেপাশে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লোকজন ঘাপটি মেরে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত থেকে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে।
উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফবিদুল হক শাহিন শিকদার, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!