ওসমানীনগর গণফোরামের কমিটি ঘোষণা : আহ্বায়ক এ্যাডভোকেট মুজিবুল হক সদস্য সচিব আপ্তাব মিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

ওসমানীনগর গণফোরামের কমিটি ঘোষণা : আহ্বায়ক এ্যাডভোকেট মুজিবুল হক সদস্য সচিব আপ্তাব মিয়া

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::সিলেটের ওসমানীনগরে গণফোরামের উপজেলা শাখার কমিটি কঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করে গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা গণফোরামের সভাপতি এ্যাডভোকেট আনছার খান। গণফোরামের কেন্দ্রীয় সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মুজিবুল হককে আহ্বায়ক ও রাজনীতিবীদ ও ব্যবসায়ী মো. আপ্তাব মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণার পূর্বে সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট আনছার খান বলেন, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একটি গ্রহনয্যো কথা আছে সাংবাদিকরা হচ্ছে চেতনার বাতিঘর। আমাদের দেশে সাংবাদিকদের সঠিক জ্ঝানের চর্চা করার সুযোগ দেয়া হয় না। নানা বাধা বিপত্তি দিয়ে সাংবাদিকদের মূখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়।

Manual1 Ad Code

রাষ্ট্রীয়,রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে ভাবে নানা দিক দিয়ে সাংবাদিকতার যে চেতনা তার মানটাকে নষ্ট করে দেয়া হয়। আমরা মনে করি গণয়োরাম মনে করে আমাদের চেতদনার বাতিঘর সাংবাদিকরা যদি সচেতন না হয় তারা যদি তাদের কলম দেশের জনগণের পক্ষে ও দেশের প্রকৃত রাজনীতির জন্য ধারণ না করে তাহলে দেশে পরিবর্তন ও সঠিক সাংবাদিকতা করা কঠিন হয়ে পরবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস, কেন্দ্রীয় সদস্য ও নবীগঞ্জ উপজেলার আহ্বায়ক হাফিজ এম সাইফুর রহমান, কেন্দ্রীয় কণফোরামের সদস্য ও ওসমানীনগর উপজেলার আহ্বায়ক এ্যাডভোকেট মুজিবুল হক, সিলেট জেলা গণফোরামের সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক তরিকুল ইসলাম ও গণফোরামের নবগঠিত ওসমানীনগর উপজেলার শাখার আহ্বায়ক মো. আপ্তাব মিয়া।

Manual6 Ad Code

নবগঠিত ওসমানীন উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, কাজী জয়নুল, নির্মল চন্দ্র ধর, আলতা মিয়া, নূর উদ্দীন, ছুরোক মিয়া, সাইদুর রহমান, মোছাদ্দিক আলী, ময়না চন্দ্র নাথ, আক্তার হেসেন, দেওয়ান মো: সেলিম, সুরুজ মিয়া, আয়ুব আলী, শহিদ আলী, মো: একবার মিয়া, রুহুল আমিন খান, মো: শাহেদ আহমদ,আমির হোসেন, তরিকুল ইসলাম, মো: কদর আলী, সুহেল আহমদ, বকুল চন্দ্র দাস, আনোয়ার আলী, মোছা: জেবা বেগম, মোছা: ছালেহা আক্তার, আলী হোসেন, জয়নাল আহমদ, ধরীন্দ্র চন্দ্র নাথ, আব্দুল মতিন, মো: শানুর আলী।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!