কমলগঞ্জে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র জনসচেতনতামূলক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকাবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা গোলের হাওর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে সীমান্ত অপরাধ, চোরাচালন ও মাদক পাচার প্রতিরোধে ৪৬ বিজিবি, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন এর উদ্যোগে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ রোধ, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেরণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

Manual8 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস. এম. জাকারিয়া, পিবিজিএম, পিএসসি। এ সময় তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তি-শৃংখলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনাদের গুরুত্ব অপরিসীম। কারণ আপনারা এখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আপনাদের কাজকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা এবং বিজিবি’র টহল তৎপরতার মাধ্যমে সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।

সভায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!