কুলাউড়ার রবিরবাজারের পুকুর ২০ বছর পর সংস্কারের উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার রবিরবাজারের পুকুর ২০ বছর পর সংস্কারের উদ্যোগ

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিয্যবাহী রবিরবাজারের মধ্যখানে অবস্থিত ৩৬ শতাংশ আয়তনের একটি সরকারি পুকুর ২০ বছর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিলো। ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলায় পুকুরটি ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে। এতে ময়লা ও দুর্গন্ধে চরম বিপাকে পড়েন ব্যবসায়ীরা। বিশেষ করে বাজারে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে পানির জন্য হাহাকার পড়ে যেতো। বিষয়টি নজরে আসে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিনের। তিনি পুকুরটি খননেন জন্য উদ্যোগ গ্রহন করেন এবং অর্থ বরাদ্ধ প্রদান করেন।

জানা যায়, কুলাউড়া উপজেলার প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী বাজার হলো রবিরবাজার। বাজারটিতে প্রতি বৃহস্পতিবার গরু-ছাগলের হাট বসে। এছাড়াও মাছ সবজি, ফলমূল পুরো সপ্তাহে কেনাবেচা হয়। বাজারের অভ্যন্তরে সরকারী ৩৬ শতকের বিশালাকৃতির পুকুরটি এতোদিন ছিল পরিত্যক্ত। ময়লা আবর্জনা ফেলে পুকুরটি ভরাট করে ফেলেন লোকজন।

Manual4 Ad Code

উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী পুকুরটি সংস্কারের জন্য একটি প্রকল্প গ্রহনের নির্দেশনা প্রদান করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন। প্রকল্পের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা অর্থ বরাদ্ধ দেয়া হয়।

২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে আনুষ্টানিকভাবে মাটি খননের মধ্য দিয়ে পরিত্যক্ত পুকুরটির খনন কাজ শুরু করা হয়। পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো: মহি উদ্দিন। এসময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!