কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বের হয়ে কেন্দ্রে পৌঁছা হলো না জাহিদ আহমদের। বাড়ির পাশেই ব্রাহ্মণবাজার- ফেঞ্চুগঞ্জ সড়কে পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয় এসএসসি পরীক্ষার্থী জাহিদের।

Manual8 Ad Code

জানা যায়, বরমচাল ইউনিয়নের সিংগুর গ্রামের রুহুল আমিনের ছেলে জাহিদ আহমদ সিংগুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষা দিতে মোটরসাইকেল যোগে বের হয়। এসময় ব্রাহ্মণবাজার- ফেঞ্চুগঞ্জ সড়কের সিংগুর কাজী বাড়ীর সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল চালক জাহিদের।

স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক পিকআপটি স্থানীয়রা আটক করে পুলিশের হেফাজতে দিলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ঘাতক পিকআপ আটক আছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!