কুলাউড়ার জয়চন্ডীতে সরকারি কালভার্ট ভাঙার অভিযোগে আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ার জয়চন্ডীতে সরকারি কালভার্ট ভাঙার অভিযোগে আটক ২

  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নির্মাণাধীন সরকারি একটি কালভার্ট ভেঙে ফেলার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। মামলার ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে তাদেরকে আটক করা হয়। আটক জালাল মিয়া ও হায়দর মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কামারকান্দি এলাকার মরম মিয়ার বাড়ির সামন দিয়ে দক্ষিণমুখী দীর্ঘদিনের পুরাতন রাস্তার খালের উপর একটি কালভার্ট নির্মাণের দাবী জানিয়ে আসছিলেন স্থানীয় লোকজন। মানুষের দাবীর প্রেক্ষিতে স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ নুর মিয়া ইউনিয়ন পরিষদে চাহিদা পত্র প্রদান করেন।

গত দু’মাস আগে ওই স্থানে কালভার্ট নির্মাণের জন্য জাইকা প্রকল্পের মাধ্যমে পরিষদ থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলাকার লোকজনের পরামর্শ মোতাবেক কাজ শুরু করেন ওয়ার্ড সদস্য নুর মিয়া। গত বৃহস্পতিবার কালভার্টের উপর ঢালাই দিয়ে কাজ শেষ হওয়ার কথা ছিলো।

Manual8 Ad Code

কিন্তু বুধবার দুপুরে পূর্ব কামারকান্দি এলাকার জালাল মিয়া ও হায়দর মিয়ার নেতৃত্বে ১০-১২ জন নারী-পুরুষ একত্রিত হয়ে নির্মাণাধীন কালভার্টের দুই পাশের দেওয়াল ভেঙে ফেলেন। এসময় স্থানীয়  লোকজন বাধা দিতে আসলে তাদেরকে হুমকিধামকি দেন জালাল গংরা।

স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ নুর মিয়া জানান, একটি কালভার্টের অভাবে দীর্ঘদিন থেকে এই রাস্তায় চলাচলে মানুষের ভোগান্তি হচ্ছে। হায়দর মিয়ার পরিবারসহ এলাকার সকলেরই মতামত নিয়ে পাহাড়ি খালের উপর কালভার্ট নির্মাণ শুরু হয়। কাজ শেষ পর্যায়ে এসে ঢালাই দেওয়ার সময় হায়দর গংরা বাধা দেন এবং তাদের লোকজন নিয়ে নির্মাণকৃত কালভার্টটি ভেঙে চুরমার করে ফেলেন।

Manual7 Ad Code

এ ঘটনায় ইউপি সদস্য মোঃ নুর মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা (নং-৩৪, তারিখ-২৪/০৪/২৫) দায়ের করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার এসআই (মামলার তদন্তকারী কর্মকর্তা) মো: ফাইজুল ইসলাম জানান, সরকারি কালভার্ট ভাঙা ও হুমকি-ধামকির অভিযোগে জালাল মিয়া ও হায়দর মিয়া নামের দু’জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদেরও আটকে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!