কমলগঞ্জে পুশ ইন করা নারী শিশুসহ ১৫ জনকে থানায় হস্তান্তর : আইনী প্রক্রিয়া শেষে দেয়া হবে পরিবারের জিম্মায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে পুশ ইন করা নারী শিশুসহ ১৫ জনকে থানায় হস্তান্তর : আইনী প্রক্রিয়া শেষে দেয়া হবে পরিবারের জিম্মায়

  • শুক্রবার, ৯ মে, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual5 Ad Code

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ নারী, শিশুসহ ১৫ জনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ টি শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, আটককৃতদের যাচাই-বাছাই করে দেখা গেছে তারা বাংলাদেশী। তাদেরকে শুক্রবার সকালে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা দেয়া হয়নি। তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

থানায় হস্তান্তর করা ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার কনসুর গ্রামের আজিজুল মোল্লার ছেলে মো: রফিকুল ইসলাম(২৫), নড়াগাতী উপজেলার কলাবাড়িয়া গ্রামের ইনগুল শেখ এর ছেলে তারা শেখ(২৮), কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মান্নান শেখ এর ছেলে রাজিব শেখ(২৭), নানু মিয়ার মেয়ে শারমিন(২২), রাজিব শেখ এর ছেলে জোবায়ের (০৪), ইয়াসিন (০২), বেন্দাসচর গ্রামের আমজাদ শেখ এর ছেলে হাবিবুর রহমান(৩২), কুনজপুর গ্রামের গিয়াস শেখ এর ছেলে সুমন শেখ(৩০), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াভাংগা গ্রামের মাবুদ শেখ এর ছেলে তরিকুল শেখ(২৫), মাহাবুর শিকদারের মেয়ে শান্তা(২৪), তরিকুল শেখ এর মেয়ে সুমাইয়া(৮) ও ছেলে মোহাম্মদ শেখ(০৪), নড়াইল জেলার কালিয়া উপজেলার সাতবাড়ীয়া গ্রামের এরান মোল্লার ছেলে আব্দুল ছাত্তার(২৪), বাগেরহাট জেলার রামপাল উপজেলার চিরোম্বা গ্রামের জিন্দা শেখ এর মেয়ে হারিনা(২৫), সাহাব উদ্দীনের ছেলে আবু হুরারা (০৭)।
উল্লেখ্য, গত ৭ মে বুধবার অবৈধভাবেভাবে বাংলাদেশে পুশ ইন করার কারণে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার পর থেকে মৌলভীবাজার জেলার ভারত সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশ সতর্কতা বৃদ্ধি করেছে।

Manual6 Ad Code

আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাঁচ বছর ধরে তাঁরা ভারতের আসামে বসবাস করছেন। হঠাৎ ভারতীয় পুলিশ তাঁদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তাঁদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বলে দাবি করেছেন। আটক ব্যক্তিরা আরও জানান, তাঁদের সঙ্গে আরও অনেকে ছিলেন। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের কয়েকজনকে কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু বলতে পারেননি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, দলই সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা নারী শিশুসহ বিজিবির হাতে আটক ১৫ জনকে শুক্রবার সকালে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তারা ভারতে সাজাভোগ করে এসেছে। তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে ছেড়ে দেওয়া হবে। তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, আটককৃতদের যাচাই-বাছাই করে দেখা গেছে তারা বাংলাদেশী। তাদেরকে শুক্রবার সকালে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা দেয়া হয়নি। তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews