কুলাউড়ায় স্বামী-স্ত্রীর অপকর্মে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন- – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় স্বামী-স্ত্রীর অপকর্মে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন-

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের পশ্চিম মদনগৌরী গ্রামের লোকজন ইউনুছ মিয়া মিনু ও তার স্ত্রী সুলেখা বেগমের নানা অপকর্মে অতিষ্ঠ। তাদের অপকর্ম থেকে পরিত্রাণ পেতে গ্রামের ৮০ পরিবার পুলিশ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।

Manual2 Ad Code

পশ্চিম মদনগৌরী পঞ্চায়েতের সভাপতি, সম্পাদকসহ ৮০টি পরিবারের লোকজন স্বাক্ষরির আবেদনপত্র ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি এবং সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ বরাবরে দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, পশ্চিম মদনগৌরী গ্রামের মৃত কুতুব আলীর ছেলে ইউনুছ মিয়া (মিনু) ৪০ দীর্ঘদিন থেকে এলাকার গরু-ছাগল চুরির সাথে জড়িত। সে কিছুদিন আগে পাশ্ববর্তী কুরবানপুর গ্রামে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে। এক বছর আগে মহেষগৌরীর ছামাদ মিয়ার হাঁসের খামারের দু’শ হাঁস চুরি করে ধরা পড়ে। মদনগৌরী এলাকার সাতির মিয়ার গরু চুরি করেছে। বর্তমানে বাইরের চোরচক্রদের এনে তাঁর মদদে এলাকায় চুরির সংঘটিত করছে। তাছাড়া মিনু ডাকাত দলেরও একজন সক্রিয় সদস্য। বিভিন্ন উপজেলার চিহ্নিত ডাকাতরা তার বাড়ীতে প্রায় আসা যাওয়া ও রাত্রীযাপন করেন বলে এলাকাবাসী জানান।

এছাড়াও তার স্ত্রী সুলেখা বেগম বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে গ্রামের পরিবেশ বিনষ্ট করছে। কিন্তু তাদের এসব অন্যায় কাজে এলাকার মানুষ বাঁধা দিতে গেলে মিনুর স্ত্রীর নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানী করে।

Manual8 Ad Code

এছাড়াও মানুষের চলাচলের রাস্তার উপর খোলা টয়লেট দিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। কেউ কিছু বললেই তারা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার ভয়ভীতি দেখায়। তাদের অন্যয়ের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ফলে স্থানীয় লোকজন নিরূপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

Manual6 Ad Code

পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ মাসুক, সহ-সভাপতি সোহাগ আলী, সম্পাদক ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ সিরাজ মিয়াসহ অনেকেই জানান, মিনু ও তার স্ত্রীর যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। পঞ্চায়েতের লোকজন বাধা-নিষেধ করলে সে তার স্ত্রীকে দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় এবং নারী নির্যাতন মামলার ভয়ভীতি দেখায়। পঞ্চায়েতের লোকজন মান ইজ্জতের ভয়ে কোন কিছু করতে পারছেন না।
অভিযোগ সম্পর্কে জানতে ইউনুছ মিয়া ওরফে মিনুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, এলাকাবাসীর একটি আবেদনের কপি পেয়েছেন। তদন্ত করার জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!