কমলগঞ্জ থেকে উদ্ধার গন্ধগোকুলের শাবক লাউয়ছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ থেকে উদ্ধার গন্ধগোকুলের শাবক লাউয়ছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে উদ্ধার করা তিনটি গন্ধগোকুলের শাবক লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গন্ধগোকুলের শাবকগুলো অবমুক্ত করে। এর আগে গত ২১ এপ্রিল কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকার রিদোয়ান মিয়ার বাড়ি থেকে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের নেতৃত্বে কিছুটা আহত অবস্থায় তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান গন্ধগোকুলের শাবক অবমুক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুটা আহত অবস্থায় উদ্ধার করা গন্ধগোকুলের শাবকগুলোকে যথাযথভাবে জানকীছড়া রেসকিউ সেন্টারে পরিচর্যা ও একমাস চিকিৎসাসেবা প্রদান করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।

Manual7 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজ্বী নাজমুল হক, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম, বনপ্রাণ সুরক্ষা ও সংরক্ষণে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ টিমের খোকন থৌনাউজম, কাজল হাজরা, সোহেল শ্যাম, প্লাম্পলরিস ই ভি’র ডেপুটি ম্যানেজার মো. আজিজুল হাকিম আবির,বুক কিপিং এন্ড মিডিয়া ম্যানেজিং ফাইয়াজ হাসান প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!