কুলাউড়ায় পুষ্টি সপ্তাহ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ায় পুষ্টি সপ্তাহ শুরু

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, পুষ্টি সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুলাউড়ায় পুষ্টি সপ্তাহের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন। তিনি সপ্তাহব্যাপী পুষ্টি বিষয়ক নানা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, ডা. আবু বকর মোহাম্মদ নাসের, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী,  ও নাজমুল বারী সোহেল, শিক্ষক রুহুল আমিন ও মো. আব্দুল সালাম, এসআই মানিক মিয়া, সিএনআরএস প্রতিনিধি তৌহিদুর রহমান, অফিস সহকারী মো. সালাহ উদ্দিন প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews