ফলো আপঃ কমলগঞ্জে শিক্ষিকা হত্যা : তিন আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফলো আপঃ কমলগঞ্জে শিক্ষিকা হত্যা : তিন আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল শিক্ষিকা রোজিনা বেগম (৩২) কে হত্যার পর একমাত্র শিশু সন্তান বাকরুদ্ধ হয়ে পড়েছে। হত্যাকারী মূল ঘাতক রেজাউল করিম সাগর পলাতক রয়েছে। গ্রেফতার চার আসামীর মধ্যে তিন জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূল ঘাতককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

নিহত শিক্ষিকা রোজিনা বেগমের একমাত্র শিশু সন্তান রেজওয়ান (১০) একমাত্র মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। মাকে হারিয়ে মামার সাথে থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে তার মা হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবি জানাচ্ছে।

জানা যায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬ মে সোমবার বেলা ১১টায় উপজেলার ভাষানীগাঁও গ্রামে প্রতিপক্ষের রেজাউল করিম সাগরের নেতৃত্বে সশস্ত্র দলবল নিয়ে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন। খবর পেয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল মিয়া প্রতিপক্ষকে আপত্তিকৃত জমিতে মাটি কাটায় বাঁধা দেন। এসময়ে দা দিয়ে জালাল আহমেদের হাতে পায়ে কূপিয়ে গুরুতর জখম করে। পরে জালাল মিয়াকে রক্ষায় হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম দৌঁড়ে সেখানে গেলে আব্দুর রহিম ও তার ছেলে সাগর, মনির মিয়া, সাগরের মামা আজিবুর রহমান ও আবুল হোসেন দা ও বল্লম দিয়ে সবাইকে এলোপাতাড়ি কূপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।অন্যান্য আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

Manual4 Ad Code

ঘটনার রাতে নিহত স্কুল শিক্ষিকার ভাই বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চার জনকে গ্রেফতার করা হলেও মূল ঘাতক রেজাউল করিম সাগরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন স্কুল শিক্ষক, সমাজকর্মীসহ গ্রামবাসী।

Manual3 Ad Code

এদিকে মামলায় গত সোমবার (২ জুন) মৌলভীবাজার আদালত গ্রেফতারকৃত আব্দুর রহিম, মনির মিয়া ও বতাই মিয়াকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Manual8 Ad Code

মামলার বাদি ও নিহত শিক্ষিকার বড় ভাই শাহজাহান আহমদ বলেন, মূল ঘাতক এখানো গ্রেফতার হয়নি। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Manual5 Ad Code

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক বলেন, প্রধান আসামী রেজাউল করিম সাগরকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। সে যাতে দেশের বাইরে যেতে না পারে সে বিষয়েও আমরা ভূমিকা পালন করছি। তাছাড়া ঘটনার সময় ব্যবহৃত ভেকু মেশিন ও ২টি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।

কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, স্কুল শিক্ষিকা রোজিনা বেগম হত্যা মামলার গ্রেফতার চার আসামীর মধ্যে তিন জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকারী মূল ঘাতক রেজাউল করিম সাগরকে খোঁজে বের করতে পুলিশ কাজ করছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!